ফাইল ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার বড়গাছি রাজ কোল্ড স্টোরের সামনে ট্রাকের ধাক্কায় মাসুদ রানা (৩৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষক বড়গাছি এলাকার মৃত বছির উদ্দিন খানের ছেলে। তিনি মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, দুপুরে মাসুদ রানা মোটরসাইকেল চালিয়ে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। রাজ কোল্ড স্টোরের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় ট্রাকের চালক এবং তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় নিহতের নিকটাত্মীয়রা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা