সারাদেশ

জামালপুরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জেলায় পুকুরে ডুবে চাচাতো দুইবোন মারা গেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার ইটাইল পূর্বপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশু ইশা মনি (৬) পূর্বপাড়া গ্রামের এরশাদ আলীর কন্যা এবং শাপলা খাতুন (৭) একই গ্রামের স্বপন মিয়ার কন্যা।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর টিপু সুলতান বলেন, দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে দুপুরে নিখোঁজ হয়। স্থানীয়রা সন্ধ্যার পর বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

মৃত শিশুরা ইটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা