ছবি: প্রতীকী
সারাদেশ

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- পূর্ব মাধবপুর এলাকার বাদশা পাঠান, জীবন মিয়া, কাটিহারা গ্রামের লাকী আক্তার এবং আতিক মিয়া।

জানা গেছে, স্বামী পরিত্যক্তা এক গৃহবধূর সঙ্গে সদর উপজেলার বাসিন্দা আতিক মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার দুপুরে ওই নারীকে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে আসেন আতিক। এরপর তারা পৌর এলাকার কাটিহারা গ্রামের লাকী আক্তারের বাসায় ওঠেন। এসময় আতিকসহ ওই বাসায় আগে থেকে উপস্থিত বাদশা পাঠান ও জবীন মিয়া ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় ওইদিনই বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে রাতেই অভিযান চালিয়ে বাড়ির মালিক লাকী আক্তারসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা