ফাইল ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের সামনে ট্রাকের ধাক্কায় নাজমুল (২১) নামে এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেলগাজী মুসলিম পাড়ার মিলন মিয়ার ছেলে।

মিয়ার বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান জানান, চুয়াডাঙ্গা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা সবজি বোঝাই ট্রাকটি (ঝিনাইদহ-ট-১১-১১২৭) ভোর সাড়ে ৫টায় মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সবজি বোঝাই ট্রাকের হেলপার নাজমুল (২১) মারা যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি থানায় নেয়া হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা