ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: মাদক সেবনের দায়ে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সল। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রভাত কুমার উপস্থিত ছিলেন ।

এর আগে বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের পিটিআই সংলগ্ন রতনের ডিশলাইন অফিসে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। এসময় গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় চার জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে একজন পৌর শহরের সমসেরাবাদ এলাকার আলমগীর হোসেন রতন। তিনি পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। অন্যরা হলেন- লাহারকান্দি গ্রামের নাইমুর হোসেন জাবেদ (৪৫) ও আবির নগর গ্রামের মো.সাইমুন (৪৬), সমসেরাবাদ এলাকার আমির হোসেন লিটন।

গাঁজা সেবনের দায়ে জাবেদ, আবির, সাইমুনকে ১৫ দিনের কারাদণ্ড ও ইয়াবা সেবনের দায়ে লিটনকে (৫২) ১মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন ভূইয়া বলেন, তাদের সবাইকেই জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা