ছবি: সংগৃহীত
সারাদেশ

কাগজের বাক্সে মিললো নবজাতক

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার পাথরঘাটায় কাগজের বাক্সের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হালিম জানান, পাথরঘাটা পৌরসভার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি কাগজের বাক্স দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে বিষয়টি পাথরঘাটা থানায় জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাক্সটি উদ্ধার করে। বাক্সটি খোলার পর ভেতরে এক নবজাতককে দেখতে পান তারা। ওই নবজাতকের মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিলো।

পরে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের শিশু কেয়ারে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা