ফাইল ছবি
সারাদেশ

সাবেক প্রধান শিক্ষককে খুন

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী নগরীর কুমারপাড়া ঘোষপাড়া মহল্লায় স্বর্ণালংকারের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মায়া রাণী ঘোষকে (৬৮) হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

মায়া রাণী রাজশাহী মহানগরীর মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয় সংলগ্ন কুমারপাড়া ঘোষপাড়া মহল্লায় বসবাস করতেন।

জানা গেছে, ২০১০ সালে চাকরি থেকে অবসর নেন মায়া রাণী। বিয়ে না করায় মায়া রাণী বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার সকালে গৃহকর্মী হেনা ঘোষ বাড়িতে এসে মায়া রাণীকে চা বানিয়ে দিয়ে যান।

দুপুর সাড়ে ১২টার দিকে পালিত মেয়ে পুতুল ঘোষ শ্বাশুরবাড়ি থেকে মায়া রাণীর বাড়িতে আসেন। এ সময় তিনি ঘরের মেঝেতে মায়া রাণীর লাশ পড়ে থাকতে দেখেন।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, বাড়িতে থাকা স্বর্ণালংকারের পাশাপাশি মায়া রাণীর মোবাইল ফোনটিও পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর এসব নিয়ে যাওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মায়া রাণীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ হত্যায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ করছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা