ছবি: সংগৃহীত
সারাদেশ

নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমির হামজা (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা কাশিয়ানীর ফুকরা এলাকার বাসিন্দা।

জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন আমির হামজা। পথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করে।

গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবু নাইম মো. মোফাজ্জেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা