সোহাগ গাজী
সারাদেশ

পুকুরে ডুবে যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সোহাগ গাজী (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সোহাগ গাজী উপজেলার ১১নং চর দুখিয়া পূর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পশ্চিম একলাশপুর গ্রামের গাজী বাড়ির রুহুল আমিনের ছেলে।

জানা গেছে, দুপুরে নিজেদের পুকুরে গোসল করতে যান সোহাগ গাজী। এক পর্যায়ে স্ট্রোকজনিত কারণে পা পিছলে পুকুরে পড়ে ডুবে যান। বিষয়টি দেখতে পেয়ে তার বাড়ির লোকজন দ্রুত ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা