বোমা
সারাদেশ

এবার ৩০ বোমা-গান পাউডার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগরে বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পার বাড়ির পাশ থেকে এবার ৩০টি বোমা ও দেড় কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

বিকেলে র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহম্মেদ প্রেস বিফিং করে জানান, গত ১৪ সেপ্টেম্বর নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পা। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি। এ ঘটনার পর থেকে র‌্যাবের গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যে র‌্যাব যশোর-৬ এর অভিযানিক দল শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করে। পরে তারা ওই ডোবা থেকে ৩০টি বোমা ও দেড়কেজি গান পাউডার উদ্ধার করে। এরপর র‌্যাবের বোমা ডিসপোজাল টিম সেগুলো নিস্ক্রিয় করে।

তিনি আরও জানান, বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে শক্তিশালী এ ৩০টি বোমা তৈরি করেছিলেন শফিকুল ইসলাম শপ্পা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা