প্রতীকী ছবি
সারাদেশ

বরের বয়স কনের তিনগুণ,  স্কুলছাত্রীর আত্মহত্যাচেষ্টা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৪০ বছরের যুবকের সঙ্গে এক স্কুলছাত্রীকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে ওই কিশোরী ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে। স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আবু সায়েমের মেয়ে তামান্না খাতুন আলমডা উপজেলার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী।

মা-বাবার বিচ্ছেদ হওয়ার কারণে ছোটবেলা থেকে সে নানাবাড়িতে থাকত। ২০ দিন আগে তার ইচ্ছার বিরুদ্ধে নানা ঠান্ডু জোয়ার্দ্দার তাকে বিয়ে দেন।

১৫ বছরের পরিবর্তে ১৮ বছর বয়স দেখিয়ে পার্শ্ববর্তী কায়েতপাড়া গ্রামের জামাত আলীর ৪০ বছর বয়সী যুবক লাভলু হোসেনের সঙ্গে তামান্নাকে বিয়ে দেওয়া হয়।

বিয়ের পর স্বামীর বাড়িতে যেতে অস্বীকৃতি জানায় তামান্না। নানা ঠান্ডু জোয়ার্দ্দার জোরপূর্বক তাকে স্বামীর বাড়িতে পাঠাতে চাইলে বৃহস্পতিবার বিকালে সে ঘুমের একাধিক ট্যাবলেট সেবন করে। সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তামান্নার বাবা আবু সায়েম অভিযোগ করেন, আমাকে না জানিয়ে ছেলেপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তামান্নার নানা এমন কাণ্ড করেছেন। এমনকি বিয়ের কাবিননামায় বাবার নামের জায়গায় আমার নাম না লিখে তামান্নার মামার নাম লেখা হয়েছে।

‘আমি তামান্নার নানা, কাজিসহ এ কাজে যারা জড়িত তাদের সবার বিচার চাই।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়েদুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি তামান্না ঘুমের ট্যাবলেট সেবন করেছে। তার পাকস্থলি ওয়াশ করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা