সারাদেশ

সড়ক দুর্ঘটনায় এপিবিএন উপপরিদর্শকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় সম্বল চাকমা নামে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। ১০ দিনের ছুটি শেষে কর্মস্থলে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশা উল্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশফাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি আশফাক আহমেদ জানান, সম্বল চাকমা ১০ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার সকালে সিএনজি চালিত অটোরিকশায় তার কর্মস্থল ১৩ নম্বর ক্যাম্পে ফেরার পথে উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন সম্বল চাকমা। পরে তাকে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সম্বল চাকমা বান্দরবানের রুমা উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা। তিনি ৮ এপিবিএনের আওতাধীন ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে কর্মরত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা