গ্রেফতারকৃত টিপু সুলতান ইব্রাহিম আকাশ (২৩)
সারাদেশ

প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় টিপু সুলতান ইব্রাহিম আকাশ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতার আকাশ কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের পূর্ব কারিগরপাড়ার খোকন আলীর ছেলে।

পুলিশ সূূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে গ্রেফতারকৃত আকাশ তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। লাইভে অনলাইন বিজনেস প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেন।

ওই ঘটনায় একই এলাকার এজাজুল হাকিম নামের এক ব্যক্তি বাদী হয়ে ইব্রাহিমের নামে বুধবার কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এজাজুল হাকিম বলেন, আকাশের ফেসবুক লাইভ ভিডিওটি দেখে অনেকে শেয়ার করে। ভিডিওটি দেখে স্থানীয় মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় আমরা আহত হয়েছি। তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তাই বাদী হয়ে মামলা করেছি।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়ানোর অভিযোগে টিপু সুলতান ইব্রাহিম আকাশকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে কুষ্টিয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা