ছবি: সংগৃহীত
সারাদেশ

রূপপুরে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে সারভেয়ার এলেক্স (৪৩) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদেশিদের আবাসন অঞ্চল উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে গ্রিনসিটি আবাসিকের ৬ নম্বর বিল্ডিংয়ের ১৭৪ নম্বর কক্ষে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলেক্স রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে কাজ শেষে এলেক্স তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সহকর্মীরা সকাল ১০টার দিকে ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপুর ২টার দিকে ওই কক্ষ থেকে এলেক্সের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্ত সম্পন্ন করে প্রকল্পের রাশিয়ান কর্তৃপক্ষের নিকট মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা