ফাইল ছবি
সারাদেশ

ময়মনসিংহে ১১ আইনজীবীর নামে মামলা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে ১১ আইনজীবীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি জানান, মামলার বাদী অভিযোগ করেছেন গত ৩১ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ওই মিছিলে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে মানহানিকর স্লোগান দেন। পরে সেই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ছড়িয়ে দেন তারা। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বাদী হয়ে এ মামলা করেন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব।

মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস‍্য অ‍্যাডভোকেট মো. নূরুল হককে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা