সুমন পণ্ডি
সারাদেশ

পুলিশের ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সাভার: আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন পণ্ডিতকে (৩৫) মাতাল অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাজে বাঁধা ও হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত সুমন পণ্ডি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার মৃত শাহ আলমের ছেলে এবং বর্তমানে পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ৯৯৯-এ ফোন কলের মাধ্যমে মারামারির খবর পেয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের সামনে যায় পুলিশের কয়েকজন সদস্য। সেখানে মারামারির সঙ্গে জড়িত অজ্ঞাত কারো পক্ষ নিয়ে পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে সুমন পণ্ডি। এসময় তার সঙ্গে থাকা পুলিশের গাড়িচালক রাশিদুলকে (ড্রাই কং/১৫৭৬) মারধর করে জখম করে। এ সময় সুমন পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশ সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, সুমন পণ্ডির বিরুদ্ধে ১৪৩, ৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারায় মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়া থানায় মামলা নং-৩০। সুমনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। তার নামে এর আগেও মাদক মামলা আছে। সে মাতাল ছিলো কিনা মেডিকেল টেস্টের রিপোর্ট পেলে জানা যাবে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ৩ আগস্ট ফেনসিডিল ও এক সহযোগীসহ পুলিশের কাছে আটক হন সুমন পণ্ডি ওরফে সুমন পণ্ডিত ওরফে সুমন মন্ডল পণ্ডিত।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা