সারাদেশ

তিন ছাত্রী নিখোঁজ, চার শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুর একটি আবাসিক মাদরাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় চার শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। একই সঙ্গে আপাতত মাদরাসাটি বন্ধ করে দিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাত দেড়টার দিকে ওই চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের অংশ হিসেবে পুলিশ সোমবার রাতে ওই মাদরাসায় যান। সেখানে মাদরাসার শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে বিষয়টির তদন্তও করা হয়। এক পর্যায়ে পুলিশ ওই মাদরাসার চার শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।

প্রসঙ্গত, ওই তিন ছাত্রী মাদরাসার একটি কক্ষে থাকতেন। গত রোববার রাতে অন্য আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে তারা ওই কক্ষেই ঘুমিয়ে পড়েন। সোমবার ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে সব শিক্ষার্থীকে জাগিয়ে দেওয়া হয়। অন্যান্য শিক্ষার্থীর মতো ওই তিনজনও নামাজ পড়ার প্রস্তুতি নেয়। নামাজের পর তাদের তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়। পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেছে। কিন্তু না পেলে ইসলামপুর থানায় জিডি করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা