জয়পুরহাট আদালত
সারাদেশ

দুই শিশুকে ধর্ষণ: বৃদ্ধের ৬০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে দুই শিশুকে ধর্ষণের পৃথক মামলায় আবু সালাম (৫৮) নামে এক বৃদ্ধের ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে তাকে ৩ লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ আদেশ দেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী।

দণ্ডপ্রাপ্ত আবু সালাম ওই গ্রামের মৃত বাচ্চা মোল্লার ছেলে।

জানা গেছে, ২০১৭ সালের ১৪ জুলাই সকালে পাঁচবিবির বীরনগর পূর্বপাড়ার একটি বাড়িতে দুধ আনতে যায় দুই শিশু বান্ধবী। দুধ নিয়ে বাড়ি ফেরার পথে ১১টার দিকে ওই এলাকার আবু সালাম তার বাড়িতে টিভি দেখানোর প্রলোভনে তাদের নিয়ে যায়। এ সময় ওই শিশুদের হাতে ২০ টাকা দিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় তাদের বাবারা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পিপি ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা