অনুমোদনহীন চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। ছবি: সংগৃহীত
সারাদেশ

সুন্দরবনে ট্রলারসহ ৪৪ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মেহের আলীর চরের খাল থেকে অনুমোদনহীন চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন বিভাগের বিশেষ বাহিনীর সদস্যরা তাদের আটক করে।

বন বিভাগ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে ট্রলার নিয়ে মেহের আলী খালে আশ্রয় নেন এই অবৈধ জেলেরা। এ খবর পেয়ে টহলরত বিশেষ বাহিনীর সদস্যরা ট্রলারের পাসপারমিট দেখতে চাইলে জেলেরা কিছুই দেখাতে পারেননি। পরে তাদের আটক করে ট্রলারসহ দুবলার টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুবলার জেলেপল্লী টহল ফাঁড়ির ওসি প্রহ্লাদ চন্দ্র রায়।

তিনি জানান, জব্দকৃত ফিশিং ট্রলারগুলো হচ্ছে- এফবি মায়ের দোয়া, এফবি মামা-ভাগ্নে, এফবি তাহিরা-১ এবং এফবি ইউসুফ। ট্রলার চারটির মালিক পিরোজপুরের রাজা মিয়া ও মোশারেফ হোসেন নামে দুই মৎস্য ব্যবসায়ী।

এঘটনায় আটককৃত ৪৪ জেলের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শামসুল আরেফীন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এসব জেলে দীর্ঘদিন ধরে সাগর ও সুন্দরবনের বিভিন্ন এলাকায় চুরি করে মাছ শিকার করে আসছিল। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা