ভুক্তভোগী নারী।
সারাদেশ

দেহব্যবসায় বাধ্য করায় চাচা-ফুফু-ফুফার নামে মামলা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে বরিশালের বন্দর (সাহেবের হাট) থানায় আপন চাচা ও ফুফু-ফুফার বিরুদ্ধে মামলা করেছেন এক নারী (১৮)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ মামলা করেন তিনি।

মামলায় অভিযুক্তরা হলেন- ওই নারীর চাচা সোহেল খান (৪০), ফুফা নজরুল ইসলাম (৪০) ও ফুফু নুপুর বেগম (৩০)। তাদের গ্রামের বাড়ি বরিশালে হলেও দীর্ঘদিন ধরে তারা রাজধানীতে বসবাস করছেন।

বরিশাল বন্দর (সাহেবের হাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ১৪ মাস আগে ওই নারীর বিয়ে হয়। বিয়ের দুই মাসের মাথায় স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়। এরপর থেকে ওই নারী তার বাবার বাড়িতে ছিলেন। সংসারে আর্থিক অসচ্ছলতার কারণে একটি কাজ খুঁজছিলেন তিনি। এ সুযোগে ফুফু নুপুর বেগম ভালো বেতনে ঢাকায় চাকরির কথা বলে তাকে প্রলোভন দেখাতে থাকেন। এক পর্যায়ে ফুফুর প্রস্তাবে রাজি হন তিনি।

২০২০ সালের ৯ নভেম্বর চাচা ও ফুফু-ফুফা মিলে তাকে ঢাকার শনিরআখড়ায় একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে প্রায় আট মাস তাকে আটকে রাখা হয়েছিলো। তাকে দিয়ে দেহব্যবসা করিয়ে টাকা উপার্জন করেছেন চাচা ও ফুফু-ফুফা। এ কাজ করতে না চাইলে তাকে মারধর করা হতো। ওই নারী কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছেন। তবে তারা দিনরাত পাহারায় থাকতেন। সুযোগ পেয়ে ১০ জুলাই বিকেলে ফুফুর বাসা থেকে পালিয়ে যান ওই নারী।

এ ঘটনায় চাচা ও ফুফু-ফুফার বিরুদ্ধে থানায় মানবপাচার আইনে মামলা করেছেন ওই নারী। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা