শামীম ওসমান
সারাদেশ

শকুন উড়ছে, সামনে আ.লীগের কঠিন পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগ ধ্বংসের পাঁয়তারা করছেন। আকাশে শকুন উড়ছে। সামনে আওয়ামী লীগের কঠিন পরীক্ষা। এ শকুন স্বাধীনতা বিরোধীরা। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়।’

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই। ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ।’

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা