দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম।
সারাদেশ

শিশু অপহরণ: যুবকের ২৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটে শিশু অপহরণ মামলার এক আসামিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী।

দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম (৩৩) জেলার ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

জানা গেছে, ২০১৯ সালের ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাবুপাড়া গ্রামের ১০ বছরের এক শিশুকন্যাকে ফুসলিয়ে অপহরণ করেন মফিজুল ইসলাম। পরে শিশুকে সদর উপজেলার আউশগাড়া এলাকায় নিয়ে যান। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে মফিজুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ শিশুকে উদ্ধার করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

জয়পুরহাট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) ফিরোজা চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা