ফাইল ছবি
সারাদেশ

হাতিয়ায় দুই ট্রলারডুবি: জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে দুটি ট্রলারডুবির ঘটনায় ইউসুফ মাঝি (৫০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া নলচিরা ঘাটের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়ার আলী।

ওই ট্রলারডুবির ঘটনায় আবুল কালাম নামে আরেক জেলে নিখোঁজ রয়েছেন।

নিহত ইউছুফ মাঝি উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শগ্রামের মৃত মো. হোসেনের ছেলে। নিখোঁজ জেলে আবুল কালাম একই এলাকার মো. বাতেনের ছেলে।

জানা গেছে, শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে মাছধরার একটি ছোট ট্রলার নিয়ে ইসলাম চরের পাশের এলাকার মেঘনা নদীতে যান জেলেরা। রোববার সকালে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য একটি ট্রলারের মাধ্যমে সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে আবুল কালাম নামে ওই জেলে নিখোঁজ হন।

অপরদিকে একই ঘাটের নিহত ইউছুফের ট্রলারটিও দুর্ঘটনার কবলে পড়ে। অন্য ট্রলারের লোকজন ডুবে যাওয়া ট্রলারের সাত জেলেকে জীবিত উদ্ধার করে। এ সময় ট্রলারের মালিক ইউছুফকে পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের পর কেবিনের মধ্যে ইউছুফের মরদেহ পাওয়া যায়।

হাতিয়া নলচিরা ঘাটের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়ার আলী জানান, দুর্ঘটনা কবলিত দুই ট্রলারের ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জানান, মৃত জেলের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা