সারাদেশ

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ রূপার গহনা জব্দ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে চোরাচালানের সময় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানায়, উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান বলেন, 'চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে গেল শুক্রবার রাত দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে অভিযান চালানো হয়। এসময় ধারমারা নদীর ওপর দিয়ে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলো। বিজিবি অজ্ঞাত ওই ৩ ব্যক্তিকে ধাওয়া করলে তিনটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২২ কেজি ৭০০ গ্রাম রূপার তৈরি গহনা উদ্ধার করা হয়।'

তিনি আরও বলেন, 'উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা। উদ্ধারকৃত রূপার গহনা দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর ও মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা