সারাদেশ

ঘুমাচ্ছিলেন স্বামী, পাশেই ঝুলছিলো নববধূর লাশ

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় শহরের রৌশনাবাগ এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আয়েশা আক্তার (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। ছয় মাস আগে শহরের তুলার ডাঙ্গা এলাকার মাহবুব হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

এ ঘটনায় ওই নববধূর স্বামী মাহবুবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশি।

নিহত আয়েশা পঞ্চগড় সদর ইউনিয়নের ব্যারিস্টার বাজার এলাকার বাবুল হোসেনের মেয়ে।

জানা গেছে, চলতি মাসের ১ তারিখে রৌশনাবাগ এলাকার ওই বাড়িতে ভাড়ায় উঠেন মাহবুব-আয়েশা। বৃহস্পতিবার সকালে তাদের কোনো সাড়া না পেয়ে মর্জিনা নামের আরেক ভাড়াটিয়া আয়েশাকে ডাকতে যান। এ সময় গলায় ফাঁস লাগানো অবস্থায় আয়েশাকে দেখতে পান তিনি। পাশেই ঘুমাচ্ছিলেন স্বামী মাহবুব। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়েশার লাশ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা (পিপিএম) জানান, আয়েশার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা