সারাদেশ

বন্যা: সিরাজগঞ্জে খাবার ও বিশুদ্ধ পানির সংকট

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ৫ উপজেলায় প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বিভিন্ন প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বন‌্যা কবলিতরা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার বন‌্যা কবলিত এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিপৎসীমার নিচ দিয়ে যমুনার পানি প্রবাহিত হলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলের এলাকাগুলো থেকে এখনও পানি নামেনি। ফলে বন্যা কবলিতদের দুর্ভোগ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, দ্রুতগতিতে পানি কমছে। আর পানি বাড়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে বন‌্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, পানিবন্দী মানুষদের চাল ও নগদ টাকা সাহায্য দেয়া অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা