সারাদেশ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম্মেল শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মোজাম্মেল শেখ (মোজা) উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত রোববার (০৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে বাড়ির পাশে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে খেলছিলো। এ সময় প্রতিবেশী মোজাম্মেল শেখ খাওয়ার জন্য কিছু টাকা দিতে ওই শিশুকে বাড়িতে ডেকে নেয় এবং ধর্ষণ চেষ্টা করে। ওই সময় শিশুটি চিৎকার দিলে ভয়ে পালিয়ে যায় মোজাম্মেল।

এ ঘটনায় সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আত্রাই থানায় একটি মামলা করেন শিশুটির মা।

আত্রাই থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় বক্তব্য রেকর্ডের জন্য শিশুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা