সারাদেশ

ফেনসিডিল রাখায় দুজনের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মধ্যপাড়ার শামসুল হকের ছেলে টকলু এবং একই গ্রামের কাছারিপাড়ার উজির আলীর ছেলে শরিফুল ইসলাম। এদের মধ্যে শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ ডিসেম্বর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালিয়ে টকলু ও শরিফুলকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। এ ঘটনায় গাংনী থানায় মামলা হয়। ২০১৫ সালের ১৮ জুন চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তার তৎকালীন ডিবির ওসি আখতারুজ্জামান। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা