সারাদেশ

গ্রেফতার ৪ জঙ্গির দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া জেএমবির (জঙ্গি) চার সদস্যের বিরুদ্ধে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই।

এর আগে র‌্যাব-১৪'র সুবেদার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে শনিবার (০৪ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় লিখিত আবেদন করলে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা নথিভুক্ত করে। পরে ওই মামলায় পুলিশ রোববার তাদেরকে আদালতে সোপর্দ করে।

৪ জঙ্গি হলেন- ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী, মো. আলাল ওরফে ইসহাক, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম ও রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মামলা শেষে চার জঙ্গিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে শনিবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে চার জঙ্গিকে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সাদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিংসহ বিভিন্ন সরঞ্জামাদি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা