সারাদেশ

আ.লীগের বর্ধিত সভায় ফ্লোর ধসে আহত ১০

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায়সহ কয়েকজন নেতাকর্মী।

জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বালু ভরাটের পর আধাপাকা ভবন নির্মাণ করে কার্যালয়টি তৈরি করা হয়েছিলো। খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার গত ১৭ ফেব্রুয়ারি মারা যান। এ কারণে প্রার্থী বাচাইয়ের জন্য আজ বধিত সভা চলছিলো। বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোরটি প্রায় পাঁচ ফিট নিচে ধসে যায়। এতে দশজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধসের ঘটনায় কেউ গুরুতর আহত হননি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা