সারাদেশ

সিনহা হত্যা, দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আগামী বুধবার পর্যন্ত টানা চার দিন সাক্ষ্যগ্রহণ চলবে বলে আদালত সূত্র জানায়। সকাল পৌনে ১০টায় কড়া পাহারায় জেলা কারাগার থেকে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।

গত ২৩ আগস্ট সাক্ষ্যগ্রহণের সময় আদালতের কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলে ওসি প্রদীপ আলোচনার জন্ম দেন। এ ঘটনায় তিন পুলিশকে প্রত্যাহার করা হয়। ফলে গতবারের চেয়ে এবার আদালতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম আজকের পত্রিকাকে জানান, আজ এ মামলায় ৪ থেকে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। আগামী বুধবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলবে।

এর আগে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট টানা তিন দিনে দুজনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছিল। প্রথম দফায় মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস ও একমাত্র প্রত্যক্ষদর্শী মেজর সিনহার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালত প্রথম দফায় সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ জনকে সমন জারি করেছিলেন।

মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা