সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আলমগীর গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ভূল্লী মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত আলমগীরকে রংপুরে রেফার্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম।

নিহত রাজু ইসলাম সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ইসমাইল হোসেনের ছেলে ও সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার নেহালপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহন নামের একটি কোচকে সদর উপজেলার ভূল্লী মুন্সিরহাট বাজারে পেছন থেকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাজু ইসলাম ও সাজ্জাদ হোসেন নামে দুইজন মারা যায়। আহত আলমগীরকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা