সারাদেশ

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার বড়িয়া সেতু সংলগ্ন স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার বিবিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব (২০) ও মোস্তফার ছেলে আব্দুল মোমিন (২২)।

জানা গেছে, বগুড়া থেকে বিপ্লব ও মোমিন মোটরসাইকেলযোগে যমুনা নদীর কুতুবপুর এলাকায় যাওয়ার জন্য রওনা হন। পথে ধুনটের বড়িয়া সেতুর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়। স্থানীয়রা আব্দুল মোমিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা