সারাদেশ

বঙ্গোপসাগরে ১৩ ভারতীয় জেলেসহ ১ ট্রলার আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ভারতীয় মাছ ধরার ট্রলারসহ ১৩ জন ভারতীয় জেলে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

লে. কমান্ডার আমিরুল বলেন, গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশী মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণ করতে দেখে। এসময় ট্রলারটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের টহলর দল তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে বাংলাদেশের জলসীমানা থেকে ভারতীয় মাছ ধরার ট্রলারটিকে আটক করা হয়।

আটকের পর ১৩ জন ভারতীয় জেলে ও ট্রলারসহ মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা