সারাদেশ

রাজবাড়ীর বন্যা পরিস্থিতির অবনতি

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ফলে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানিসহ গোখাদ্যের সংকট। এছাড়া চলাচলসহ নানা সমস্যা দেখা দিয়েছে দুর্গত এলাকায়। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দিদের।

গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে ৬৯, পাংশার সেনগ্রামে ৮ সেন্টিমিটার বেড়ে ৫৮ ও রাজবাড়ী সদরের মহেন্দ্রপুরে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ডের গেজ লিডার সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় কয়েকশো হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে এবং ভাঙন আতঙ্ক বাড়ছে পদ্মাপাড়ের বাসিন্দাদের মধ্যে।

রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দের নদী তীরবর্তী ১৩টি ইউনিয়নের ৬৭ গ্রামের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় আট হাজার পরিবার দীর্ঘদিন পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় সাড়ে সাত হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তালিকা অনুযায়ী তাদের চাল, ডাল, তেল, লবণ, স্যালাইন, মুড়ি, মোমবাতি দেওয়া হচ্ছে। তবে এখনো অনেক পরিবার কোনো সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্রে জানা গেছে, পানিবন্দিদের সহায়তায় এখন পর্যন্ত জেলায় ২১৩ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ১৩টি ইউনিয়নের ৬৭টি গ্রামের সাত হাজার ৫১৫টি পানিবন্দি পরিবারের তালিকা রয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা