সারাদেশ

২৩ বছর বয়সে মনোনয়ন পেলেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিনিধি, সন্দ্বীপ: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ইউপি সদস্য পদে অংশ নিতে প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে ২৫ বছর। সন্দ্বীপ উপজেলার এক ইউপি সদস্য প্রার্থীর ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। আইন অমান্য করে ২৩ বছর বয়সের এক প্রার্থীকে বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিয়েছেন দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন স্থগিত হওয়ার কারণে সেই প্রার্থী ভোটে অংশ নিতে পারেনি। তবে ভোটের আশায় প্রার্থীদের দ্বারেদ্বারে ঘুরে বেড়াচ্ছে সেই প্রার্থী।

ঘটনাটি ঘটেছে সন্দ্বীপ উপজেলার আমানউল্ল্যা ইউনিয়নে। মোহাম্মদ শাফায়েত (২৩) ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পানির কল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আরও তিনজন।

মোহাম্মদ শাফায়েত হোসেনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১২ মার্চ ১৯৯৮। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়ন পত্রে সেই জন্ম তারিখ এবং বয়স উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ২৬ (১) ধারা অনুযায়ী বলা হয়েছে, প্রার্থীর বয়স ২৫ বছর পূর্ণ হলে তবেই তিনি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্য হবেন। কিন্তু তাঁর মনোনয়ন পত্রে বয়স ২৩ বছর ০৭ দিন লেখা থাকার পরেও তাঁকে রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার নির্বাচনে আমানউল্ল্যা ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ বলেন, বয়সের বিষয়টি আমার পুরোপুরি জানা নেই। তবে এটি হয়তো ভুলে হতে পারে। বিষয়টি দেখতে হবে। তবে শাফায়েতের বয়স ২৩ বছর ০৭ দিন দেখার পর আর কোন মন্তব্য করেননি তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল কাদের জানান, এমন ভুল তো হওয়ার কথা নয়। আমি নতুন এসেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা