সারাদেশ

'ঘরজামাই' ডাককে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: 'ঘরজামাই' ডাককে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

আহতরা হলেন- সোহাগ (২০), মুহাম্মদ আলী (২৪), আলামীন (৩৫), সাইদুল মিয়া (২৭), রুবেল মিয়া (১৯), হৃদয় (২০), আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩), সানজু আরা (১৫), ময়না বেগম (১০), সাদিক মিয়া (৭), সাহানা বেগম (৫০), হামিদা খানম (২০), খুরশিদ মিয়া (২৩), রাশেদ (৩৮), কাসেম মিয়া (৩০), রিপন (১৬), নাজমুল (১৩), রাহিমা (১১), নাদিয়া (৯), কারিমা আক্তার (১৪), রিফাত (১৪), ফারুক (৩০), ইকবাল (২৬), বাবুল (২৫)। তাদের সবার বাড়ি আটলা গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডাকেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় হাজী মার্কেটে খুরশিদকে মারধর করেন সোহাগ মিয়া। পরে বাজারের সালিশ বৈঠকে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেওয়া হয়।

সালিশ বৈঠকে মিলে গেলেও পরে দুই পক্ষই এলাকায় গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন। আহতদের উদ্ধারের করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা