সারাদেশ

চাকরি হারালেন ২৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: বিভিন্ন অপরাধমূলক ও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২৫ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে নিজস্ব কার্যালয়ে জেলা পুলিশের অ্যাপস ভিত্তিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরার সময় এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।

তিনি বলেন, ‘পুলিশ বিভাগে কোনো অপরাধীর জায়গা নেই। আমি ২৫ জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদের মধ্যে কনস্টেবল, সহকারী উপ-পরিদর্শক ও উপ-পরিদর্শক রয়েছেন। আরও ১০০ জনকে বড় ধরনের শাস্তি দিয়েছি। আমার হাত এক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি। এই ঘর অবশ্যই অপরাধমুক্ত হবে।’

পুলিশ সুপার বলেন, ‘প্রত্যেক থানার প্রবেশ গেট, ডিউটি কর্মকর্তা, সেরেস্তা, বেতার অপারেটরের বসার জায়গা, থানা হাজত করিডোর এবং থানা কম্পাউন্ডে আটটি করে সিসিটিভি স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে থানায় সেবা নিতে আসা লোকজন কোনোরকম হয়রানিতে পড়ছে কিনা, দালাল-তদবিরবাজরা ঘুরে বেড়াচ্ছে কিনা এবং থানা পুলিশ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে কিনা, হাজতের অবস্থাসহ সবকিছুই পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা