সারাদেশ

করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় পৌরসভার সিঅ্যান্ডবি মোড় এলাকায় করতোয়া নদী থেকে বালু উত্তোলনের সময় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকালে করতোয়া নদী থেকে ওই মর্টার শেলটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সিঅ্যান্ডবি মোড় এলাকার পাথর শ্রমিক আব্দুর রাজ্জাক ও রহমত আলী প্রতিদিনের মতো পৌরসভার রামেরডাঙ্গা এলাকায় করতোয়া নদীতে পাথর ও বালু উত্তোলন করতে যান। এ সময় তারা সেই স্থানে বালুর স্তূপে একটি পুরোনো লোহার দণ্ডের মতো দেখতে পান। পরে তারা বালুর স্তূপ থেকে মর্টার শেলটি উদ্ধার করে সিঅ্যান্ডবি মোড় এলাকায় নিয়ে যান।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘খবর পেয়ে মর্টার শেলটি উদ্ধার করে বালুর বেষ্টনী দিয়ে কর্ডন করে রাখা হয় (ক্রাইম সিন)। তবে এটি সচল না পরিত্যক্ত তা আমরা বলতে পারবো না। বিষয়টি সৈয়দপুর সেনানিবাসে জানানো হয়েছে। সেনাবাহিনীর বোম ডিজপোজাল ইউনিট এসে এটি ধ্বংসের ব্যবস্থা করবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা