সারাদেশ

সাবেক স্ত্রীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে শহরে প্রকাশ্য দিবালোকে সাবেক স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করেছে শাহীন আলম নামে এক যুবক। আহত সাবিনা ইয়াসমিনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় শহরের তমালতলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলাকারী শাহীনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। সাবিনা জামালপুর শহরের মুন নার্সিং হোমের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গুরুচরন গ্রামে। সাবেক স্বামীও একই এলাকার বাসিন্দা।

সাবিনা ইয়াসমিনের বান্ধবী সুমি জানান, তিন বছর আগে শাহীন ও সাবিনার বিবাহ বিচ্ছেদ হয়। বেশ কয়েকদিন যাবত শাহীন তাকে উত্ত্যক্ত করে আসছিল। আজ (শনিবার) বিকালে আগের কর্মস্থল থেকে ফেরার সময় শাহীন পেছন থেকে এসে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ আল ইমরান জানান, এলোপাথারি ছুরির আঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে সাবিনার অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে।

এদিকে, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, প্রকাশ্য দিবালোকে সাবিনাকে আঘাত করার পরেই শাহীনকে আটক করেছে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা