সারাদেশ

হেরোইনসহ নারী মাদককারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে হেরোইনসহ বেদেনা খাতুন (৩২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার জামতৈল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ আটক করা হয় তাকে। আটককৃত বেদেনা খাতুন (৩২) উপজেলার জামতৈল উত্তরপাড়ার আইয়ুব আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় মাদক ব্যবসা করছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জামতৈল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়। বিকেলে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। মাদকমুক্ত ঘোষণার আগে উপজেলা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছিলেন এই মাদক ব্যবসায়ী বেদেনা খাতুন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা