সারাদেশ

ঢাকায় স্বর্ণ পাচারকালে আটক ১

নিজস্ব প্রতিনিধি,ঝিনাইদহ: ঝিনাইদহ থেকে ঢাকায় স্বর্ণ পাচারের সময় ৬৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ ফয়সাল আহমেদ নামের এক যুবককে আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মোড় থেকে আটক করা হয় তাকে। আটককৃত ফয়সাল আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামের সহিদ উল্লাহর ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, ঝিনাইদহ থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় চেক পোস্ট বসানো হয়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী সাথী এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সন্দেহ হলে ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা থেকে এই স্বর্ণালংকার ঢাকায় পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা