সারাদেশ

ধরা পড়লো বিরল প্রজাতির ৮ সেইল ফিশ

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের বিরল প্রজাতির আটটি সেইল ফিশ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে মহিপুর মৎস্য বন্দরে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়।

জানা গেছে, বুধবার (২৫ আগস্ট) বঙ্গোপসাগরে বৈরাগী বয়া এলাকায় ‘এফবি মা বাবার দোয়া’ নামের একটি ট্রলারের জেলেরা মাছগুলো ধরে। ধরাপড়া আটটি মাছের ওজন প্রায় ১২ মণ। মহিপুর বন্দরের আড়তদার পিন্টু ভদ্র মাছগুলো ৪৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। তিনি মাছগুলো কেটে বিক্রি করবেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এলাকার মানুষ পাখি মাছ নামে চিনলেও এটি এক ধরনের সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা