সারাদেশ

এক মিনিটেই জজ মিয়াকে দুই ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জজ মিয়া (৩৯) নামে এক মুদি দোকানিকে এক মিনিটের ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। টিকা নেয়ার পর তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। তার বসবাস পৌর শহরের আল মবিন রোডে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (২৫ আগস্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় (নতুন ভবন) টিকা নিতে যান জজ মিয়া। এ সময় তার ডান হাতে একটি টিকা পুশ করেন স্বাস্থ্যকর্মী সেকমো আলমগীর হোসেন। এরপরও জজ মিয়া ওই চেয়ারটিতে বসে ছিলেন। এরমধ্যে ওই স্বাস্থ্যকর্মী একই জায়গায় আরও একটি টিকা দিয়ে দেন। বিষয়টি উপস্থিত কয়েকজনের নজরে আসে। জানাজানি হলে স্বাস্থ্যবিভাগ তৎপর হয়ে উঠে। পরে তাকে ডেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হয়। চিকিৎসকরা তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলম জানান, অল্প সময়ের ব্যবধানে দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি জজ মিয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, একজন ব্যক্তিকে এক মিনিটের ব্যবধানে দুই ডোজ টিকা দেয়ার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা