সারাদেশ

মিনিবাস-টমটম সংঘর্ষে নিহত ২ 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার ডেইঙ্গাপাড়া এলাকায় মিনিবাস ও ব্যাটারিচালিত টমটম সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন (২০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী (২০)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, চকরিয়া সার্ভিস নামের একটি মিনিবাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা