সারাদেশ

ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত 

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃদুল হোসেন (২৬) ও তার স্ত্রী রিয়া খাতুন (২০)। রিয়া উপজেলার পাকশি ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়ার বাবুর মেয়ে। মৃদুল কুষ্টিয়ার মিরপুরের গোপালপুরের নলদা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিকের কাজ করতেন।

জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছিলেন মৃদুল। এ সময় স্ত্রী রিয়া তার সঙ্গে ছিলেন। তাকে শ্বশুরবাড়িতে নামিয়ে দেয়ার কথা ছিলো। পথিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে ট্রাকচাপায় রিয়া নিহত হন। গুরুতর অবস্থায় মৃদুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৩টার দিকে মারা যান মৃদুল।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা