সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো শ্যালক-দুলাভাইয়ের

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইরাবাড়ি গ্রামে সেপটিক ট্যাংকে নেমে মো. সোহেল রানা (৪২) ও মো. সোহেল চৌধুরী (৪০) নামে দুই শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২২ আগস্ট) দুপুরে ভাকুর্তা এলাকার চাইরাবাড়ি গ্রামের সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের চাইরাবাড়ি এলাকার ওসমান গণির ছেলে সোহেল চৌধুরী ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।

জানা গেছে, দুপুরের দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক খুলে পরিষ্কার করতে নিচে নামেন দুলাভাই মো. সোহেল রানা। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে শ্যালক মো. সোহেল চৌধুরী নিচে নামেন। তিনিও উঠে না এলে স্বজনরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভার্কুতা ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম জানান, সেপটিক ট্যাংকটির মুখ দীর্ঘদিন বন্ধ থাকায় ভেতরে জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা