সারাদেশ

শতাধিক ফেনসিডিলসহ নারী আটক

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট জকিগঞ্জ উপজেলার থেকে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জকিগঞ্জ থানা–পুলিশ। এ সময় মাদক কারবারির সঙ্গে জড়িত সন্দিগ্ধ নজরুল ইসলাম ঘরের জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর স্ত্রী পরভীন বেগমকে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশ।

রোববার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত হারিছ আলীর ছেলে নজরুল ইসলামের বসতঘর থেকে এসব মানক উদ্ধার করা।

জকিগঞ্জ থানা সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেমের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই নুর জামালের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে বসতঘরে পৃথক দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে মাদকগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নজরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী আটক পারভীন বেগম (৪০) কে আসামি করে মামলা দায়ের করে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের আয় উপার্জনের বৈধ কোন পেশা নেই। তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তাঁর স্ত্রীর সহায়তায় দীর্ঘদিন থেকে তিনি ভারত থেকে ফেনসিডিল আমদানি করে স্থানীয়ভাবে বিক্রয় করে আসছেন। নজরুল ইসলাম এলাকায় ফেনসিডিল বিক্রয় করায় এলাকার যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিতে প্রায়ই ফেনসিডিল ক্রয় বিক্রয়ের কাজে তাঁর স্ত্রী পারভীন আক্তার ব্যবহার করে আসছেন বলে জানান তাঁরা।

বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে। আমরা মাদক ব্যবসায়ী বা মাদকসেবী কাউকে কখনো ছাড় দেব না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা