সারাদেশ

দুই মাথা আর চার চোখের বকনা বাছুর

জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর শহরের আসলাম উদ্দীনের খামারে দুই মাথা আর চার চোখের একটি বকনা বাছুরের জন্ম হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, দুই বছর আগে কিশোরগঞ্জ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে একটি মা গাভী কিনে এনেছিলেন খামার মালিক আসলাম। ৯ মাস আগে কৃত্রিম বীজের মাধ্যমে গাভীটি গর্ভধারণ করে। গত ১৬ আগস্ট ওই বাছুরটির জন্ম হয়। বর্তমানে বাছুরটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। বাছুরটিকে মায়ের দুধ ছাড়াও স্যালাইন ও পাওয়ার জেল খাওয়ানো হচ্ছে।

এদিকে বাছুরটিকে দেখতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। খামার মালিক দর্শনার্থীর জন্য বাছুরটি উন্মুক্ত করে দিয়েছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা