সারাদেশ

পদ্মা পারের অপেক্ষায় শতশত ট্রাক

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ফেরি ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শতশত পণ্যবাহী ট্রাক।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীতে তীব্র স্রোতে ফেরি পারাপারে আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের যানবাহন দৌলতদিয়ায় আসায় চাপ বেড়ে গেছে। এ কারণে দৌলতদিয়ায় শতশত পণ্যবাহী ট্রাক ও বাসের লম্বা লাইন দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা।

এছাড়া ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে দৌলতদিয়া থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ সড়কে আটকে রয়েছে শতশত পণ্যবাহী ট্রাক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৭ ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে ফেরি চললে চাপ কমে যাবে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা